প্রবন্ধ ও বক্তৃতা
6 টি বই

তীর্থঙ্কর চন্দ
যে প্রাতিষ্ঠানিকতা আমাদের সবকিছুকে চালায়, বাদল সরকার সেই প্রাতিষ্ঠানিকতাকে অস্বীকার করেছিলেন। সাতের দশকে মঞ্চ ছেড়ে চলে এলেন 'অঙ্গনে'— নাটক অভিনয় হতে শুরু করল দর্শকদের মধ্যে। এটি আদতে একটি প্রতিষ্ঠান বিরোধী প্রক্রিয়া। আবার প্রতিষ্ঠান ভাঙার জন্যেও যে আয়োজন, সেটাও একটা প্রতিষ্ঠান হয়ে যায়। এই 'প্রতিষ্ঠান ভাঙার প্রাতিষ্ঠানিকতা'-কেও বাদল সরকার দেখতে পেয়েছিলেন।

অশনি দাশগুপ্ত
The art of thinking about non-routine mathematical problems can be deeply rewarding. This book on mathematical Olympiad topics aims to share effective ways of approaching such problems while nurturing a spirit of curiosity and exploration. It also introduces elements of a research-oriented mindset — an outlook that can greatly benefit readers in the long run. The book is ideal for students interested in exploring challenging problems in geometry, algebra, combinatorics, and number theory, particularly those preparing for Olympiads such as IOQM, RMO, INMO, and AMC. Some children have a natural interest in mathematical science, but school mathematics often fails to satisfy their curiosity. Math Olympiads provide an excellent opportunity for such students: contests with non-routine problems that challenge the young mind to think creatively.

প্রদীপ দত্ত
অল্প কিছু মানুষ আছেন যাঁরা পৃথিবীর থেকে যতটুকু নেন ফিরিয়ে দেন অনেক বেশি। তাঁদের মন থাকে মানুষের প্রতি ভালবাসায় ভরা। অন্যায়ের প্রতিবাদে দ্বিধাহীন এবং সামাজিক দায়বদ্ধতা ছাড়াও তাঁদের জীবনযাত্রা হয় অনাড়ম্বর। তাঁরা শেখান সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে দৃষ্টি বড় করতে হয়। যতদিন বাঁচেন আলো করে থাকেন। এই বইয়ে এরকমই কয়েকজনকে স্মরণ করা হয়েছে। কথা বলার আন্তরিক ও মর্মস্পর্শী ভঙ্গী এবং ভাষা পাঠককে স্পর্শ করবে।

মৌসুমী ভৌমিক
'তাহলে আমি কী পেরেছি, কী চেয়েছি, যদি হাঁটতেই না পারি ঐ রাস্তায়? আজ এই যে আমায় ডাকলেন আপনারা এরকম একটা অনুষ্ঠানে, আমি মনে করি ফর্ম খুঁজতে খুঁজতে, অনেক ভাঙাগড়ার ভিতর দিয়ে যেতে যেতেই আজ আমি এখানে এসে পৌঁছেছি।' শতবাদলের দ্বিতীয় বাদল সরকার স্মারক বক্তৃতা দিতে এসে মৌসুমী ভৌমিক প্রতিবাদ, প্রতিরোধের পাশাপাশি অনুভবের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। সে শিক্ষা পূর্বজদের কাছ থেকে পাওয়া। সুর-শব্দ-নৈঃশব্দ্যের রেখা দিয়ে এক মানচিত্র এঁকেছিলেন তিনি সেদিন, আমরা তাঁর সঙ্গে যাত্রা করেছিলাম। পাঠককেও সেই যাত্রায় আহ্বান জানাই।

