ডেলিভারি ও ফেরত

সহজ ভাষায় — বই কীভাবে পৌঁছায়, টাকা কীভাবে ফেরত পান

বই কীভাবে পৌঁছায়

মুদ্রিত বই কলকাতা থেকে কুরিয়ারে পাঠানো হয়। মেট্রো শহরে সাধারণত ৩–৫ কর্মদিবস, অন্যান্য জায়গায় ৫–১০ কর্মদিবস লাগে। বই রওনা হলেই আপনি বিজ্ঞপ্তি পাবেন, আর আমার অর্ডার পাতায় প্রতিটি ধাপ দেখতে পাবেন।

ইবুক কিনলে অপেক্ষার কিছু নেই — কেনার সঙ্গে সঙ্গেই আপনার লাইব্রেরীতে পড়ার জন্য খুলে যায়।

ডেলিভারি খরচ

ডেলিভারি খরচ অর্ডার নিশ্চিত করার আগেই দেখে নিতে পারবেন — চেকআউটের পাতায় স্পষ্ট করে লেখা থাকে। লুকোনো কোনো খরচ নেই; যা দেখবেন, তা-ই দেবেন।

কীভাবে দাম দেবেন

ভারতে দুইভাবে দাম দেওয়া যায় — অনলাইনে (UPI, কার্ড, নেটব্যাঙ্কিং) অথবা ক্যাশ অন ডেলিভারিতে, মানে বই হাতে পেয়ে টাকা। চেকআউটের সময় যেটা সুবিধা, সেটাই বেছে নেবেন।

ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার নিশ্চিত হয় সঙ্গে সঙ্গেই; টাকা দেবেন ডেলিভারির সময়, বই হাতে নিয়ে দেখে।

বাংলাদেশে অনলাইন পেমেন্ট (bKash, নগদ, কার্ড) চালুর কাজ চলছে — চালু হলেই এখানে জানিয়ে দেব।

টাকা ফেরত

মুদ্রিত বই ডেলিভারির ১৪ দিনের মধ্যে ফেরত চাওয়া যায় — বই অক্ষত থাকলেই হলো। ইবুকের ক্ষেত্রে কেনার ৭ দিনের মধ্যে, যদি বইটি ডাউনলোড বা পড়া না হয়ে থাকে।

ফেরতের টাকা যে মাধ্যমে দাম দিয়েছিলেন সেখানেই ফিরে যায় — অনুরোধ গ্রহণের পর সাধারণত ৫–৭ কর্মদিবসের মধ্যে।

বই ক্ষতিগ্রস্ত বা ভুল এলে

হাতে পাওয়া বই ছেঁড়া, ভেজা বা ভুল হলে ৪৮ ঘণ্টার মধ্যে ছবি তুলে আমাদের জানান — আমরা বইটি বদলে দেব, নয়তো পুরো টাকা ফেরত দেব। ফেরত পাঠানোর খরচ সেক্ষেত্রে আমাদের।

প্রশ্ন থাকলে

অর্ডার নিয়ে যেকোনো প্রশ্নে লিখুন contact@bhalobhasha.in-এ — সঙ্গে অর্ডার নম্বরটি দিলে দ্রুত উত্তর দিতে পারি। বিস্তারিত নিয়মকানুন শর্তাবলী পাতায় আছে।