আর্ল স্ট্যানলি গার্ডনার
Erle Stanley Gardner
১৮৮৯ — ১৯৭০
রচনাবলী (১)

নন্দদুলাল চট্টোপাধ্যায়
মিলপাস ড্রাইভের অভিজাত পাড়া, শহরের ধনী-সম্ভ্রান্তদের বসবাস। সেখানেই ভয়ানক ঘটনাটি ঘটল—ক্লিন্টন ফলি আর তার বহুদিনের পোষ্য শিকারীকুকুরটিকে মৃত অবস্থায় পাওয়া গেল। ঠান্ডা মাথায় কাছ থেকে তাদের গুলি করা হয়েছে। পিস্তলটি কেনা হয়েছিল একবছর আগে, দূরের শহর সান্তা বারবারায়। কিনেছিল বেসি ফরবিস, ফলির পরিত্যক্তা স্ত্রী। প্রতিবেশীর যুবতী স্ত্রীকে ফুসলিয়ে সান্তা বারবারা ছেড়ে একদিন নিঃশব্দে সরে পড়েছিল ফলি। গোপনে সংসার পেতেছিল মিলপাস ড্রাইভে। সেই রাতে বেসি খুঁজে বের করেছে ফলির বাসা। সেখানে তখন শুধু ফলি আর কুকুরটি। তাহলে, বেসিই প্রাণীদু'টিকে হত্যা করেছে—এমনই তো মনে হওয়ার কথা। সরকারি এটর্নিও তাই প্রতিষ্ঠা করতে চায়। এই অবিশ্বাসের চাদর ঠেলে উকিল পেরী ম্যাসনকে তার মক্কেল বেসি ফরবিসকে বাঁচাতে হবে, বিচারের কাঠগড়ায় তার পক্ষে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু কীভাবে?
সম্পর্কিত লেখা
এই লেখক সম্পর্কে এখনও কোনো লেখা নেই।